মেয়ের অদেখা মুহূর্ত ভাগ করে নিলেন আলিয়া

বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তান রাহার জন্মের শুরু থেকেই মেয়ের মুখ দেখানোতে নিষেধাজ্ঞা জারি করেছেন আলিয়া। ছোট্ট রাহার ১ বছরের জন্মদিন উপলক্ষে মেয়ের অদেখা কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন। যদিও এবারেও মুখ দেখাননি রাহার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইতে রণবীর-আলিয়ার মেয়ের প্রথম জন্মদিনে ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছে পার্টির। এসময় পার্টিতে দেখা গিয়েছে ঠাকুমা নীতু কাপুর, দিদা সোনি রাজদান, রণবীর কাপুরের পিসি রীমা জৈন ও তাংর ছেলে আরমান জৈনকে। 

অর্থাৎ জন্মদিনের পার্টিতেও কোনও বাইরের লোকের নো এন্ট্রি। আত্মীয়দের নিয়েই কেক কাটে রাহা তার এক বছরের জন্মদিনে। এ দিন মেয়ের অদেখা কিছু মুহূর্তকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট। তবে এসময়ও মুখ দেখাননি রাহার।

ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমাদের আনন্দ, আমাদের জীবন! এই কদিন আগেই তুমি আমার পেটের ভিতর লাথি মারছিলে আর তোমাকে এই গানটা শোনাচ্ছিলাম। তোমাকে পেয়ে আমরা ধন্য… এর থেকে বেশি আর কী বা বলতে পারি। তুমি থাকলে আমাদের প্রতিদিনই সুস্বাদু, লোভনীয় কেকের মতো। হ্যাপি বার্থ ডে বেবি টাইগার। অনেক ভালোবাসি তোমায়।’

কিছুদিন আগেই হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে রাহাকে নিয়ে কথা বলেছিলেন আলিয়া। সেখানে মেয়ের মুখ দেখানো নিয়ে অভিনেত্রীর জবাব ছিল, তিনি বা রণবীর কেউই তাদের সন্তানকে নিয়ে লজ্জিত নন। বরং গর্বিত মা-বাবা তারা। কোনওদিন কাউকে আটকাননি রাহাকে দেখতে। শুধু চাননি, ওই টুকু একটা ছোট্ট মেয়ের মুখ ইন্টারনেট দুনিয়ায় ঘুরতে থাকুক, বা আলোচনার কারণ হোক।