এএফসি কাপ ফুটবলে ভারতের মোহন বাগান সুপার জায়ান্ট এবং বসুন্ধরা কিংসের ফিরতি ম্যাচ আজ। কিংসের মাঠে রাত ৮টায় খেলা শুরু হবে। কঠিন ম্যাচ দেখবেন দর্শক। দুই দেশের দুই ক্লাবের লড়াই হলেও দুই শিবিরে আছে ফুটবলের উত্তেজনার ঝাঁজ। দুই দল মনে করছে—দুই বাংলার লড়াই হবে। খেলোয়াড়দের মধ্যে এই উত্তেজনা থাকলেও দুই কোচই ধরে নিচ্ছে একটা ক্লাব ফুটবলের খেলা।
বসুন্ধরা কিংস এবং এবং মোহন বাগানের দুই স্প্যানিশ। দুই জনই স্পেন থেকে এসে দুই দেশের ক্লাব ফুটবলে কাজ করছেন। এক দেশের হলেও তাদের দূরত্ব তৈরি করে দিয়েছে ফুটবলযুদ্ধ। এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইটা যেন এই দুই কোচের কাছে ডাগআউটে মেধার লড়াই। এমনটাই মনে হচ্ছে। গতকাল কিংসের ডেরায় হওয়া সংবাদ সম্মেলনে
বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন এবং মোহন বাগানের কোচ হুয়ান ফেরেন্দা এমন ভাবে কথা বললেন যেন শত্রু শত্রু ভাব। তারা ফুটবলের প্রতিপক্ষ। তাই বন্ধুত্ব গড়ার সুযোগ দেখছেন। যা দেখবেন খেলার পর। মোহন বাগান তাদের ঘরের মাঠে হওয়া প্রথম ম্যাচে বসুন্ধরার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। সেই ম্যাচটা নিয়ে আফসোস আছে। কাল যখন সংবাদ সম্মলনে কথা বলেলেন ফেরেন্দা, পরিষ্কার জানিয়ে দিলেন জেতার কোনো বিকল্প নেই। কিংস খেলবে তাদের নিজেদের মাঠে। একটা বড় অ্যাডভান্টেজ আছে। তা ছাড়া কিংসের বিদেশি ভালো, দেশীয় ভালো। তারা জাতীয় দলে খেলছে। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় দলও খুব ভালো করছে।
অন্যদিকে বসুন্ধরা কোচ ব্রুজন অস্কার বললেন, ‘আমরা জানি মোহন বাগানের শক্তির জায়গা কোথায়। কীভাবে সেখানে আঘাত করতে হবে সেটা আমরা জানি। প্রথম দেখায় কোথায় ভুল হয়েছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।’ দলের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনো বলেন এটা তো ঘরের মাঠে খেলা। এখানে আমরা ৩ পয়েন্ট নিতে চাই।’