জামালপুরে জেলা কারাগারে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

জামালপুরে জেলা কারাগারের একজন কয়েদী এবং একজন হাজতি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামী শাহীন ফকির (৪০) গত ৬ নভেম্বর সোমবার দিবাগত গভীর রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন কারাগারে কয়েদী হিসাবে বন্দী ছিলেন। 

jamalpur news & pic 01 date- 07-11-2023.docx

অপরদিকে একই দিন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী (৬৫) ঐদিন ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হাজতি হিসাবে গত ৬ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। 

তিনি আরও বলেন, মৃত দুই ব্যক্তির ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার আবু ফাতাহ।