চাঁদপুর সাহিত্য মঞ্চের আড্ডায় ‌‘পূর্বা’ নিয়ে আলোচনা

চাঁদপুরে শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে বইপাঠবিষয়ক সাহিত্য আড্ডা মাসিক ‘পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চাঁদপুর সাহিত্য একাডেমির ছাদে লেখক-পাঠকদের অংশগ্রহণে ব্যতিক্রমি এই আয়োজন সম্পন্ন হয়। 

এবারের আড্ডায় ঢাকা থেকে প্রকাশিত আর্থসামাজিক ত্রৈমাসিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে আলোচনা হয়। পূর্বা’র প্রকাশক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। সম্পাদক বিশিষ্ট কলামিস্ট একেএম শামসুদ্দিন। 

সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক সান আল-আমিনের উপস্থাপনায় পাঠচক্রে আলোচনায় অংশ নেন কবি, প্রাবন্ধিক ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, কবি ইকবাল পারভেজ, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান, কবি জাহিদ নয়ন, পলাশ দে, মারিয়া ফারজানা, বিথী নন্দী, তাইয়েব হোসাইন ও আফীফাহ সাওদা। 

এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, মুসলেহা বিনতে জামান, জয়নব ঝুমা, নাদিয়া আফরিন, খাদিজা আক্তার, সুহাইলা আক্তার, মুহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ রাফাতসহ অনেকে।

আলোচকগণ সম্প্রতিক সময়ে তাদের পঠিত প্রিয় বই নিয়ে আলোচনার পাশাপাশি পূর্বা ম্যাগাজিন নিয়ে আলোচনা করেন। সকলেই পূর্বা’র বিষয় বৈচিত্র্য এবং এর ছাপা নিয়ে প্রশংসা করেছেন। একই সঙ্গে এমন পত্রিকা নিয়মিত প্রকাশিত যাতে হয় সে বিষয়েও কতৃপক্ষের সক্রিয় থাকার বিষয়ে অবগত করেন।