রাজধানীর নিউ ইস্কাটন রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে এই ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা দুইজন মারা গেছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।