শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভালো থাকে: ইকবাল হোসেন অপু

শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভালো আছে আজকে দেখেন কত সুন্দর সুন্দর ঘর, এই ঘরে আপনারা থাকবেন। শেখ হাসিনা আপনাদের ঘর দিচ্ছেন, জমি দিচ্ছেন, ৩০ কেজি করে চাল দিচ্ছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রসূতি মায়েদের গর্ভকালীন ভাতা, এছাড়া বাচ্চারা স্কুলে গেলে তাদের মায়েদের মোবাইলে উপবৃত্তির টাকা চলে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনাদেরকে ১৪ রকমের বিনামূল্যে সাহায্য করা হয়। আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবেন। 

শরীয়তপুর সদর ছবি ১

বুধবার (৮ নভেম্বর) শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পালং ইউনিয়নের নরবালাখানা আশ্রায়ন প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নে নিরন্তর কাজ করছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করে গ্রামের অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছেন।

ইকবাল হোসেন অপু বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শরীয়তপুর সদর ছবি -২

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তুলাসার ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোসাইন ফকির,সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সদর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, পালং ইউনিয়নের চেয়ারম্যান কে এম আজাহার হোসেনসহ প্রমুখ।