কলাপাড়ায় ২ মণ জাটকাসহ ৩ ব্যবসায়ী আটক 

পটুয়াখালীর কলাপাড়ায় ২ মণ জাটকা ইলিশসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর কলেজ রোড থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়। 

এ সময় আটককৃত ৩ ব্যবসায়ী হলো মো. রবিউল  ইসলাম (২৩) হিল্লোল সিকদার (৪২) ও মাসুম সিকদার (৩৫)। এদের বাড়ি উপজেলার মহিপুর ইউিনয়নের বিভিন্ন গ্রামে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ১ নভেম্বর থেকে জাটকা শিকারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।