সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মত বিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল বৃহস্পতিবার ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি বলেছেন, বর্তমান সরকার হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন প্রকার ভাতা চালু করেছেন, বিএনপি সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবার ও নৌকায় ভোট দিতে হবে। 

মেয়র আলহাজ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, ও সায়েদুল ইসলাম বকুল। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, বাঞ্ছারামপুর  মডেল থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম, উজানচর ইউপি চেয়ারম্যান জাদিদ-আল রহমান জনি।