মিরপুরে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগুন

রাজধানীর মিরপুরে-৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগুন লেগেছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ছয়টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ছয়টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এতে প্রাথমিকভাবে কম্পিউটার ও দাপ্তরিক কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর আসেনি।