রাজশাহীর আমেরিকান কর্নারে ‘সাইবার সিকিউরিটি রেজিলিয়েন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর আগস্ট) আমেরিকান কর্নার রাজশাহী এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক। তিনি ‘সাইবার সিকিউরিটি রেজিলিয়েন্স’ বিষয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে তথ্যপূর্ণ আলোচনা করেন।
তথ্যপ্রযুক্তির এই সময়ে প্রযুক্তিগত উন্নয়নের সাহায্যে নিয়ে কীভাবে অপরাধ সংঘটিত হচ্ছে সেসব বিষয়ে আলোচনা করেন বিজয় বসাক। তিনি শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেন।
সেমিনারে ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে রাজশাহীতে চালু হয় আমেরিকান কর্নার। এখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজ রয়েছে।