রাজশাহীর পুঠিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর এক নারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার রাতে বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা ও ভরুয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভরুয়াপাড়া গ্রামের আনসার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), তার ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের আজিজুল আলমের ছেলে রুহুল আমিন (৩১), নিজাম উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (৩৭) এবং ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক তালহার ছেলে আবু তালহা (২১)।
আরও পড়ুন: জাহাজ থেকে ছিটকে ৪৩ কন্টেইনার সাগরে
র্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার রাতে পুঠিয়ার বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা ও ভরুয়াপাড়া গ্রামে অভিযান এদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, ২৪টি ককটেল, ১০টি জিহাদী বই এবং ৮টি জিহাদী নোটবই উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম