চলমান ভারত বিশ্বকাপ মিশন শেষ করে সবার আগে দেশে ফিরল লঙ্কান ক্রিকেটাররা। গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয় লঙ্কানদের বিশ্বকাপ অধ্যায়। সেই ম্যাচে কিউইদের কাছে পাঁচ উইকেটের হারের স্বাদ নিয়ে ফিরল কুশল মেন্ডিসরা।
গতকাল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটে করে দাসুন শানাকা ও কুশল মেন্ডিসরা ভারতের বেঙ্গালুরু থেকে দেশের মাটিতে পা রাখেন। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন লঙ্কান ক্রিকেটাররা।
কেননা, বিশ্বকাপে লঙ্কানদের এমন ভরাডুবিতে উত্তাল লঙ্কান ক্রিকেট বোর্ড। তার কারণে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাড়ি ফিরলেন তারা। তাদের জন্য আলাদা বাসের ব্যবস্থা থাকলেও সবাই নিজ নিজ গাড়িতে করে বাড়ি ফেরেন।
ভারতে অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে দুই জয় এবং সাত হারে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে লঙ্কানরা। বিশ্বকাপে নেদারল্যান্ড এবং ইল্যান্ডের বিপক্ষে জয় পায় তারা। এতে করে আগামী ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা হারিয়েছে লঙ্কানরা। এমন ভরাডুবির পরও দাসুন শানাকা-ম্যাথিউসরে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বোর্ডের কিছু কর্তা।