শীতকে সামনে রেখে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল প্রদান করেছে সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং পরিচালক হোসেন মেহমুদ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্রতীকী কম্বল হস্তান্তর করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সিটি ব্যাংক এবছর মোট ৭৫ হাজার কম্বল দিয়েছে।