কাউখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কাউখালী উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

শনিবার (১১ নভেম্বর) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।

kkkkkkk

বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকার সভাপতিত্বে ও সদস্য সচিব নাছির তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না। 

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, আওয়ামী লীগের সহসভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, সহসভাপতি সুনীল কুন্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিলটন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুসহ অনেকে।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। উপজেলা, ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ অংশ নেন।