রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩০০ সাংবাদিক একযোগে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। প্রেসক্লাব থেকে যাত্রা করে উত্তরার উত্তর স্টেশনে নেমে মেতে উঠেনে তুমুল আড্ডায়।
সঙ্গে ছিলো সঙ্গীত শিল্পী বৃষ্টি দে’র কণ্ঠে চমৎকার সব গানের পরিবেশনা। দেড় ঘণ্টার ওই আড্ডায় যোগ দিয়েছিলেন সিনিয়র সাংবাদিকরাও।
রোববার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টায় মেট্রোরেলের প্রেসক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরার উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা।
মেট্রোরেল ভ্রমণে সহযাত্রী ছিলেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকরা।
মেট্রোলের উত্তর স্টেশন এলাকায় সকালের নাস্তা শেষে গান পরিবশেন করেন শিল্পী বৃষ্টি দে। গান শেষে সব সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন। সবেশেষে সাংবাদকিরা সকাল ১১টা ১০ মিনিটে মেট্রোরেলে চড়ে আবারও প্রেসক্লাব আসেন।