একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (নভেম্বর ১৩) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন।
এর আগে বেলা ১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী। জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে সার্কিট হাউজে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।
এর আগে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে খুলনার রাজপথ। সোমবার সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের জনসভাস্থলে প্রবেশ করে। এর মধ্যে কোনো কোনো অঞ্চলের নেতাকর্মীরা আলাদা পোশাকে জনসভাস্থলের সৌন্দর্য্য বাড়িয়েছেন।