কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৬০০ পিস ইয়াবাসহ নাসিম উদ্দিন (৪৩) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের কালিশংকরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা জানান, খবর পেয়ে অধিদপ্তরের আভিযানিক দল দুপুর ৩টার দিকে শহরের কালিশংকরপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি নাসিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, লুকিয়ে রাখা ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। সোমবার বিকালে এ মামলায় পুলিশ গ্রেপ্তার নাসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।