পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কামরুল হাসান

মোহাম্মদ কামরুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বৃহস্পতিবার (৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, সহকারী পুলিশ সুপার (অপস্) শেখ মো. মুরসালিন। 

33-3

এ ছাড়াও মাদারীপুর সদর মডেল থানার ওসি এইচএম সালাহ উদ্দিন, রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন, গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসানুজ্জামান, জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ (প্রশাসন) চন্দন কুমার সরকার, ডাসার থানার ওসি মো. কামাল হোসেন, শিবচর থানার ওসি সুব্রত গোলদার, কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানসহ আরও অনেকে।