উখিয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

চারদিন নিখোঁজ থাকার পর কক্সবাজারের উখিয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালকের পরিচয়- নুরুল আবছার (১৫)। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদার বনিয়া গ্রামের ফরিদ আলমের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে হোটেল রয়েল টিউলিপের পর মেরিন ড্রাইভের পূর্ব দিকে ঘন জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়ালে সেখানে গিয়ে লাশটি মুখবাঁধা অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।

উখিয়া থানার ওসি জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।