নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেই ভাষণ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

ছবি: ফোকাস বাংলা

এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল রাখা হয়েছে সীমিত।

ছবি: ফোকাস বাংলা

নির্বাচন ভবনের আশপাশে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

ছবি: ফোকাস বাংলা

আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত থাকলেও বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো তফসিল ঘোষণার বিরোধিতা করছে।

ছবি: ফোকাস বাংলা

একই দিন পঞ্চম দফায় চলছে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধও। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা।