তফসিলকে স্বাগত জানিয়ে দেশজুড়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

a-2

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

a-3

রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি আওয়ামী লীগের ধানমন্ডি সভানেত্রির কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  মধুর ক্যান্টিনসহ দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল বের করবে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।