বেসিক ব্যাংকের চেয়ারম্যান বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নুরুল হুদার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

বাচ্চুর পরিবারের অপপর সদস্যরা হলেন তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

ক্রোক হওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে রাজধানীর বসুন্ধরায় ২২৮ শতক জমি, যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইসএসের একটি ফ্ল্যাট, যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা। এছাড়া তার পরিবারের নামে ক্যান্টমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি, যার বাজারমূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।