একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে দাখিলকৃত ৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে একজনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। ঋণ খেলাপির দায়ে জেএসডি মনোনিত প্রার্থী আবু ইসহাক চৌধুরীর মনোনয়ন বাতিল হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল। এছাড়া তিনি হলফনামায় স্বাক্ষর করেননি বলে জানা গেছে।
ফলে আসন্ন এ নির্বাচনে লড়ার জন্য বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, বিএনপির প্রকৌশলী শামছ উদ্দিন আহমদ, আখতারুল আলম ফারুক, জাতীয় পার্টির খন্দকার রফিকুল ইসলাম, জামায়াতের (স্বতন্ত্র) অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাও. নুরুল আলম সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের মোঃ বিল্লাল হোসেন।
ইত্তেফাক/নূহু