মনোনয়ন কিনতে শর্ত

আওয়ামী লীগের হাইব্রিডরা মনোনয়ন পাচ্ছেন না: নাছিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে শনিবার (১৮ নভেম্বর)। তবে যে কেউ চাইলেই কিনতে পারবেন না ফরম। 

সুবিধাবাদী, ভুঁইফোঁড় ও হাইব্রিডদের ঠেকাতে মনোনয়নপত্র বিক্রিতে বিশেষ শর্ত যুক্ত করেছেন ক্ষমতাসীনরা। এবার প্রার্থীকে ফরম কিনতে প্রয়োজন হবে দলের যে কোনো পর্যায়ে অন্তত তিনটি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। 

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ভাড়াটিয়া, হাইব্রিড, অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীরা যেন কোনোভাবেই দলীয় মনোনয়ন দৌড়ে আসতে না পারে সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।