শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে মধুপুর গ্রামের তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি রুবেল শেখের (৩০) বিরুদ্ধে। শনিবার (১৮ নভেম্বর ) বিকালে সাড়ে ৫টার দিকে ওই ধর্ষককে গ্রাম্য সালিশে জুতাপেটা করে রেহাই দিয়েছেন গ্রামের মাতবররা।
রোববার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর দুইটা পযর্ন্ত ওই গ্রামের তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষকের বাড়ির নিচতলায় আটকিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত রুবেল।
জুতাপেটার শিকার অভিযুক্ত যুবক উপজেলার চামটা ইউনিয়নের দিনারা (মধুপুর) গ্রামের মো. মতি শেখের ছেলে রুবেল শেখ।
এ নিয়ে অসন্তুষ্ট শিশুটির পরিবার। তাদের অভিযোগ, অভিযুক্তের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে এমন বিচার করেছেন মাতবররা।
এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে সালিশ বৈঠকে মীমাংসা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মধুপুর গ্রামের মতি শেখের বাড়িতে অনুষ্ঠিত সালিশ বৈঠকে বাচ্চু শেখ ও শামীম শেখের নেতৃত্বে এলাকার অন্য মাতবররা উপস্থিত ছিলেন।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করার আইনগত কোনো বিধান নেই। ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ও সালিশদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।