দেশীয় ফ্যাশন নিয়ে অনলাইনে এক যুগ কাজ করে আসছে কারু বুটিক। প্রতিষ্ঠানটি ২০১১ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করে অনলাইনে বিক্রির মাধ্যমে। ‘কারু মানেই আনন্দ আয়োজন, কারু মানেই উদ্ভাবন’-এই শ্লোগান নিয়েই কারু বুটিকের জন্ম।
শনিবার (১৮ নভেম্বর) সিলেটের জিন্দাবাজার তাতীপাড়ায় কারু বুটিকের দ্বিতীয় আউটলেট উদ্বোধন করা হয়। সিলেটে কারু বুটিকের আরেকটি আউটলেট রয়েছে। ধানমন্ডিতে রয়েছে কারু বুটিকের আরও একটি আউটলেট।
সিলেটের নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাঁতিপাড়া ওয়ার্ড কাউন্সিলর জাভেদ, শিবগঞ্জ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তুহিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জান্নাতুল ফেরদৌসের নকশা করা সব পোশাক পেয়ে যাবেন তার নতুন আউটলেটে। শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এবং শিশুদের জন্য নানা আয়োজন। এ ছাড়া কারু বুটিকের পোশাকে রয়েছে স্পেশাল অফার। অফলাইনে এবং অনলাইনে যেকোনো ড্রেস কিনলে পাচ্ছেন ২০ শতাংশ ছাড়। যা চলবে সারা মাসব্যাপী