যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫৭ মিনিটে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ রাত ৯টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

387333755_3298390960459285_1767015663249009799_n

এর আগে রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি মিরপুর সুপার লিংক পরিবহনের।