সীতাকুণ্ডে গণশুনানি ও সেবা প্রার্থীদের আপ্যায়ন করালেন এসিল্যান্ড

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে গণশুনানি করাসহ সেবা প্রার্থীদের আপ্যায়ন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে আপ্যায়ন সেবা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন সপ্তাহে ২ দিন সোমবার ও বুধবার গণশুনানির আয়োজন করে। কারণ ভূমি কার্যালয়ে আসা সেবাপ্রার্থী বাদী বিবাদীর মামলার শুনানির সময় উপস্থিত অন্য সেবা প্রার্থীরা যাতে তা অবলোকন করতে পারে। সে জন্যই এ ধরনের গণশুনানির আয়োজন করা হয়। এসিল্যান্ড প্রত্যকটি মামলা উভয়ের তর্কবিতর্ক শুনে অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করেন। 

ছবি: দিদারুল হোসেন টুটুল

গণশুনানীর সময় উপস্থিত ছিলেন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সবদের হোসেন, কানুনগো সুব্রত দেওয়ান, সার্ভেয়ার মো. নেজাম উদ্দিন, মো. কামরুল ইসলাম, মো. সজিব হোসেনসহ অন্য কর্মকর্তা, কর্মচারী ও সেবাপ্রার্থীরা। এ ছাড়া সেবা নিতে আসা সেবা প্রার্থীদেরকে কপি আপ্যায়ন করানো হয়।

সেবা নিতে আসা মামলার বাদী কানু ও বিবাদী শংকর জানান, স্যার সকলে সামনে আমাদের মামলার তর্কবিতর্ক ধর্য্য সহকারে শুনায় আমরা সন্তুষ্ট।

ছবি: দিদারুল হোসেন টুটুল

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা যাতে মামলার শুনানি নিয়ে কোনো ধরণের সন্দেহ প্রকাশ করতে না পারে এ জন্য আমি সেবাপ্রার্থী সকলের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করি।