প্রেমের প্রস্তাব প্রত্যাখান: নব্ম শ্রেণির শিক্ষার্থীর শরীরের পেট্টল নিক্ষেপ, গ্রেপ্তার ২

মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নবম শ্রেণির স্কুলছাত্রীকে পেট্টল দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল বখাটে। এই ঘটনার পর অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। খবর পেয়ে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজৈর উপজেলার কদমবাড়িতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত জয় ও দিগন্ত আড়ুয়াকান্দি নটাখোলা বড়খোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ও তাদের বাড়ি বড়খোলা গ্রামে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত জয় ও দিগন্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

Takerhat (Student Pettol) Pic (2) 20.11.2023

কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ইউনিয়নের কোথায়ও ইভটিজিংকারীদের জায়গা নেই। নবম শ্রেণির শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার বিচার চাই।  

আড়ুয়াকান্দি নটাখোলা বদখোলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন ঠাকুর বলেন, বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অল্পজন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় রোববার রাতে মামলা দায়েরে পর আটক অভিযুক্ত জয় ও দিগন্তকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
   
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এরইমধ্যে থানা পুলিশ ও কদমবাড়ি পুলিশ ফাঁড়িকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।