যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

তিনি বলেন, রাত ৮টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।