বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া যে আর জাতীয় দলের চলে না সেটা সবাই বুঝলেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা বুঝতে পারছেন না। গতকালও বাংলাদেশ অধিনায়ককে ৬১ মিনিট মাঠ থেকে তুলে আনতে হয়েছে। লেবানন এশিয়ার শক্তিশালী একটি দেশ। ফিফার র্যাংকিংয়ে তারা ১০৪ নম্বর স্থানে, বাংলাদেশ যেখানে ১৮৩ নম্বরে। শক্তিশালী দেশের বিপক্ষে অধিনায়ক নিজেও ৬০ মিনিটের বেশি খেলতে পারছেন না।
কোনো ইনজুরি নেই, সমস্যা নেই। তারপরও কারণ ছাড়াই তাকে মাঠ থেকে তুলে আনতে হচ্ছে। জামালকে দিয়ে চলবে না সেটা বুঝাই যাচ্ছে না। জাতীয় দলের প্রত্যেক ম্যাচেই ৬০ মিনিট পর্যন্ত তাকে খেলতে হচ্ছে। একাদশ মাঠে নামার আগেই জামালের পরিবর্তে কাকে নামানো হবে তাকে রেডি থাকতে নির্দেশ দেওয়া থাকে। জামালকে যদি খেলার মধ্যেই বসিয়ে দিতে হয় তাহলে কেন তাকে একাদশে খেলানো হচ্ছে। কী কারণে খেলানো হচ্ছে তা নিয়ে দেশের ফুটবল সংশ্লিষ্টরাও প্রশ্ন করছেন। জাতীয় দলে জামালের খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। তার পরও এই ফুটবলারকে একাদশে নামিয়ে শক্তি নিয়ে লড়াই করতে হচ্ছে।
মাঠের ভেতর ভুল পাসের ওস্তাদ জামাল ভুঁইয়া, বল পেয়েছেন। দৌড়াতে গিয়ে পারলেন না লেবাননের ফুটবলার পেছন থেকে দৌড়ে সহজেই ছোঁ মেরে বলটা নিয়ে গেলেন। জামাল যেন কিছু করতে পারলেন না। একটা ভালো পাস খেলতে দেখা যায় না তাকে। বল পেলেও ডানে-বাঁয়ে পাঠিয়ে দেন। কোনো রকমে ৬০ মিনিট হলেও জামালের ডাক পড়ে চলে এসো। সময় শেষ। জামাল বসে যাওয়ায় বাংলাদেশ দলের ফুটবলের চেহারাটা বদলাতে শুরু করে। জামাল আর্জেন্টিনায় খেলতে যান। অভিজ্ঞতা কাজে লাগবে এ কথা বলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ভালো পাসও দিতে পারেননি তিনি। সবকিছু দেখেশুনেও কোচ জামালকে একাদশেই নামাচ্ছেন, কী কারণে।