স্মার্ট মির্জাপুর গড়ার লক্ষ্যে মনোনয়ন জমা দিলেন রাফিউর রহমান সানি

দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের মির্জাপুরের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তথ্যপ্রযুক্তিবিদ রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।

ইতিমধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে নৌকা প্রতীকে মনোয়নপত্র জমা দিয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সানি মনে জানান মনোনয়ন পেলে গড়ে তুলবেন তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট মির্জাপুর।

২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সানি জানান, দীর্ঘদিন ধরে একটু একটু করে তিনি জনমত তৈরি করেছেন । এলাকাবাসীর সুখ-দুখের ভাগিদার হয়েছেন। সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়েছেন সব সময়। সবার মতামতকে প্রাধান্য দিয়ে সম্মিলত সীদ্ধান্তে মানবিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রযুক্তিবিদ হওয়ার কারণে এসব কর্মকাণ্ডে যুক্ত করেছেন সেই অভিজ্ঞতা। সবসময় প্রাধাণ্য দিয়েছেন তরুণদেরকে। তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার সঙ্গে নিজের অভিজ্ঞতার মিশেল ঘটিয়ে এগিয়ে চলেছেন হাতে হাত রেখে।

পেশাজীবনে তিনি মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

সর্বশেষ হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মিছিল ও পথসভায় অংশ নেন সানি। 

এর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার, শেখ রাসেলের জন্মদিন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ১৯ অক্টোবর সকালে মির্জাপুরে 'উন্নয়ন শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)। পাকুল্যা হতে শোভাযাত্রা শুরু হয়ে মির্জাপুরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

এছাড়াও মির্জাপুরের তরুণদের সাম্ররট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রস্তুত করতে ‘তারুণ্যে ভরপুর ডিজিটাল মির্জাপুর’শীর্ষক মতবিনিময় সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করেন এই তথ্যপ্রযুক্তিবিদ।