বিআইএইচআরএম’র কনভোকেশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। খামারবাড়ির একেএম গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে শুক্রবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছিলেন শিক্ষার্থীসহ এইচ আর প্রফেশনাল এবং অতিথিরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। সদ্য স্নাতক সম্পন্ন করা ১৫০ শিক্ষার্থী এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে কনভেনশনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। 

বাংলাদেশ ইন্সটিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদনপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। ২০০২ সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টেকোর্সের মাধ্যমে এর যাত্রা শুরু। দেশের একমাত্র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ইন্সটিটিউট হিসেবে ফার্মগেট তেজগাঁওতে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।