লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ 

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে মুন্সিগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল করেছে স্থানীয় দলের নেতা-কর্মীরা। 

রোববার (২৬ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম রিয়াজুল ইসলাম তুহিনের নেতৃত্বে অবরোধ সফল করার জন্য মশাল মিছিল হয়।

m-2

মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের প্রভাবশালী নেতা, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারে তত্ত্বাবধান ও নির্দেশনায় ওই এলাকায় ধারাবাহিক বিক্ষোভ ও অবরোধ চলছে। 

এ মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আহি আহাম্মেদ জুবায়ের, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহাবুব আলম, লৌহজং ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এনামুল হক, লৌহজং থানা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সবুজ, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল শেখ, কলমা ইউনিয়ন তাঁতী দলের সদস্য সচিব সুপেল, কলম যোদ্ধা এইচ ডি বিপু, খলিল সর্দার, জাহাঙ্গীর আলম, রাজিব সর্দারসহ আরও অনেকে।