রাঙ্গামাটিতে এক শিশুকে বলাৎকারের দায়ে এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বলাৎকারের ঘটনায় শিশুর পিতার দায়ের করা মামলায় আসামি মো. ওমর সাদেক রিয়াদকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ছাড়াও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর শিশুটি তার বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় খেলা করার সময় রিয়াদ তাকে জোর করে একটি ট্রাকে নিয়ে গিয়ে বলাৎকার করে। এরপর কিশোরের বাবা পরদিন রাঙ্গামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার সাক্ষ্যপ্রমাণে ঔ যুবককে দোষী সাব্যস্ত করে গতকাল দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী এ রায়ে সঠিক বিচার হয়েছে উল্লেখ করলেও আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।