সীতাকুণ্ডে এসএম আল মামুন নৌকার মনোনয়ন পাওয়ায় উৎসবের আমেজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল করেছে। এতে সোমবার (২৭ নভেম্বর) উৎসবের আমেজ মুখরিত পুরো সীতাকুণ্ড।

সরেজমিনে দেখা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন নৌকার মনোনয়ন চায়। এতে আওয়ামী লীগের দলীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড অনেক যাছাই-বাছাই করে এ অঞ্চলের জননেতা প্রয়াত এবিএম আবুল কাসেম মাস্টারের উত্তরসূরি জৈষ্ঠ্যে পুত্র মামুনকে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়।

smalmamun

নৌকার প্রতীক পাওয়ার খবরে নেতা-কর্মীরা ঢোল বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎসবের আমেজে মেতে উঠে। নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ নম্বর ইউনিয়নের সিটি গেইট থেকে উত্তরে ২ নম্বর ইউনিয়নের বড় দারোগার হাট পর্যন্ত আনন্দ মিছিল করে।

s-2

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেন, আমার পিতা কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি বলে আমিও কোনো দিন অন্যায়ের কাছে মাথানত করিনি। তাই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন। সুতরাং জনগণ যেভাবে আমার পিতাকে ভালোবেসে বার বার নির্বাচিত করেছে। তেমনি আমাকেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।