চলন্ত ট্রাকে আগুন, হাত পুড়ল হেলপারের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার এশিয়ার হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘অগ্নিদগ্ধ হেলপারের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। দগ্ধ হেলপারকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’