রাজধানীর পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে পল্টন মোড়ের পশ্চিম পাশে পুলিশ বক্সের কাছে এসব ককটেল বিস্ফোরিত হয়। এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন। তিনি বলেন, ‘পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্তারিত খোঁজ নিচ্ছি।’
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন।