কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা শুভশ্রী

দ্বিতীয় সন্তানের মা হলেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালেএক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এ খবর নিশ্চিত করেছেন তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ চক্রবর্তী লিখেন, ‌‘আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।’

শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী।

এর আগে চলতি বছরের জুনে দ্বিতীয় সন্তান আসার সুখবর জানান রাজ-শুভশ্রী দম্পতি। তখনই চার মাস কেটে গিয়েছিল। সেই সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি।  

শিশুপুত্র ইউভানের সঙ্গে শুভশ্রী-রাজ দম্পতি।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। ২০২০ সালে প্রথমবার পুত্রসন্তানের মা হন তিনি। শিশুপুত্রের নাম রেখেছেন ইউভান। জন্মের প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ইউভানের প্রতিটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই তারকা দম্পতি।