স্টেপ ফুটওয়্যার সম্প্রতি এক অনন্য স্কুল-জুতা বাজারে এনেছে, যা বাংলাদেশের সবচেয়ে হালকা স্কুল-জুতা বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। স্টেপের এই স্কুল-জুতা শুধু নির্মাণশৈলীই নয় কার্যকারিতাকেও বিবেচনা করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা।
শিশুদের দৈনন্দিন পরিধানের আরামের কথা মাথায় রেখে ডিজাইন করা এই জুতাগুলো “কমফোর্ট” ধারণাকে বদলে দিয়েছে। পালকের মতো হালকা ওজনের এই জুতাতে শিশুরা তাদের দৈনন্দিন কাজকর্ম সহজে মানিয়ে নিতে পারে। লাইটওয়েট বৈশিষ্ট্য ছাড়াও, স্টেপের স্কুল-জুতা দ্রুত এবং নিরাপদ পরিধানের জন্য একটি ভেলক্রো সিস্টেম নিয়ে এসেছে।
শিশুর গতিশীল প্রকৃতির কারণে জুতার নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন দৌড়াদৌড়ি, খেলা এবং বিভিন্ন ক্রিয়াকলাপে জড়িত থাকার জন্য এমন একটি স্কুল জুতা প্রয়োজন যা সারাদিন ব্যবহারের পরেও নষ্ট হয় না। এদিকে স্টেপ ফুটওয়্যার তাদের প্রতিটি স্কুল-জুতা ক্রয়ের সাথে এক জোড়া মোজা ফ্রি দিচ্ছে যা খুবই আকর্ষণীয়।