গাজীপুরে বাসে আগুন

গাজীপুরের চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌরভ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সৌরভ মিয়া জানান, দুর্বৃত্তরা যাত্রীবাহী বাসটিকে থামিয়ে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।