বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৪ ডিসেম্বর)।
তার নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এ উপলক্ষে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের প্রাক্তন চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ, সিনিয়র জেলা ও দায়রা জজ আ.ন.ম.জাহাঙ্গীর আলম, সরকারের উপসচিব সালাউদ্দিন মাহমুদ মরহুমের সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্নীয়স্বজনের কাছে তার জন্য দোয়া কামনা করছেন।