ভালুকায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিকআপ ভ্যানে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক মোহনগঞ্জ উপজেলার বটতলী গ্রামের তাইজ উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই উপজেলার প্রসন্নপুর গ্রামের আবু তাহের (৫৫) ও হেলপার বাবুল।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাককে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির চালক, হেলপার (সহকারী) ও মাছ ব্যবসায়ী নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ‘ইমান’ রক্ষায় অভিনয় ছাড়লেন বলিউড অভিনেত্রী

বিষয়টি নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমআরএম