সাইবার বুলিংয়ের অভিযোগ করতে এসেছেন শাহজাহান ওমর: ডিবি হারুন

সাইবার বুলিংয়ের অভিযোগ করতেই ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমর ডিবি অফিসে এসেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

বুধবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এর আগে ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান ওমর বলেন, বিভিন্ন সময় আমি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। অনেকেই আমাকে ফোনে কটূক্তি করেছে। আমাকে ফোনে না পেয়ে আমার মেয়েকে, আমার ছেলেকেও ফোনে অকথ্য কথাবার্তা বলছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে আমি দুর্ব্যবহার করিনি। কখনও প্রশ্নই ওঠে না। এখন আপনারা মিডিয়া পারসন হিসেবে আমাকে নানান প্রশ্ন করতেই পারেন। কিন্তু একজন সিনিয়র সিজিটেনের সঙ্গে সৌজন্যতাও তো দেখানো উচিত।