আদিতমারীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় সহকারী রুবেল হোসেন (২৮) নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার পলাশী ইউনিয়নের টুরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার চক ঘোলাখান এলাকার তোজাম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: পাকিস্তান সফরে যাচ্ছেন উইলিয়াম ও কেট

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করে পাশের দোকানে নাস্তা করছিলেন লালমনিরহাটগামী একটি ট্রাকের চালক। এ সময় অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া পেছনের ট্রাকের সহকারী চালক রুবেল নিহত হন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/এমআরএম