প্রাথমিকের শিক্ষক নিয়োগ

নাগেশ্বরীতে অসাধু উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ২

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ।

জানা যায়, বহিষ্কার দুই পরীক্ষার্থী হলেন ফরমান আলী ও মেহেদী হাসান। তাদের মধ্যে ফরমান আলী নাগেশ্বরী মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ৪নম্বর কক্ষে ও মেহেদী হাসান নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১১৫ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় তারা দুজনই বিশেষ কায়দায় ডিভাইস ব্যবহার করে প্রশ্নের উত্তর লিখছিল। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তাদের তাৎক্ষণিক বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়।