মনিরামপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার 

যশোরের মনিরামপুরের মোহনপুর-কালিবাড়ি সড়কের খানপুর জোড়া পুলের পাশ থেকে আলমগীর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে লাশটি উদ্ধার করা হয়।

আলমগীরের ভাইপো ইমামুল ইসলাম জানান, ৫ নভেন্বর ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিয়েছিলেন আলমগীর। সেই সূত্রে ঢাকায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার কথা ছিল তার। ভোরে বাসস্ট্যান্ড থেকে আনতে গেলেও তাকে সেখানে না পেয়ে বাড়ি ফিরে আসেন তার ভাগ্নে ইমন। পরে ফেসবুকে লাশের সন্ধান পান তারা। পুলিশকে খবর পেয়ে লাশ উদ্ধার করে মনিরামপু থানায় নেওয়া হয়। তার পরিবারের সদস্যদের ধারণা, পথে বেতনের টাকা ছিনিয়ে নিয়ে আলমগীরকে মেরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মনিরামপুর থানার এস আই মলয় জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার কাছে থাকা মানিব্যাগে ১৩শ' টাকা ও প্যান্টের পকেটে মোবাইলফোন পাওয়া গেছে। আর ওসি শেখ মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনি ব্যবস্হা নেওয়া হবে।