ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়েছে হত্যা মামলার প্রধান আসামি।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার বলিয়ারা এলাকার আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যা মামলার প্রধান আসামি হালিম মিয়াকে আটক করে পুলিশ। এ সময় তার হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় বিজয় মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।