শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) শরীয়তপুর সদরে দানিব বিন ইকবাল আদরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন পালন করা হয়।
এ সময় আওয়ামী লীগ ও দলের ভ্রাতৃ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।