আগৈলঝাড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ২০ দিন পর ঢাকায় উদ্ধার

ছাত্র নিখোঁজের সংবাদ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের পর রবিবার রাতে ঢাকা সংসদ ভবন এলাকায় নিখোঁজ ছাত্র ইয়ামিনকে (১২) দেখতে পায় এলাকার পরিচিত একজন। ওই ব্যক্তি ইয়ামিনকে পেয়ে তার বাবার ফোনে যোগাযোগ করলে ইয়ামিনের বাবা আব্দুল কাদের মৃধা ইয়ামিনকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে যায়।

ইয়ামিন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে ও উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ৬ষ্ঠ জামাতের ছাত্র।

আরও পড়ুন: মুরাদনগরে মেটংঘর-শ্রীকাইল সড়কের ব্রিজ ভেঙ্গে চলাচলে দুর্ভোগ

গত ১০জুন ইয়ামিন মাদ্রাসা থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় তার মামা সোহাগ হাওলাদার ২৯জুন আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, যার নং-১০৯৭।

ইত্তেফাক/নূহু